ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৫:৪৫:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

আওয়ামী লীগ পালায় না, জনগণকে নিয়ে কাজ করে:  প্রধানমন্ত্রী

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগ পালায় না, জনগণকে নিয়ে কাজ করে। এটা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই দল জনগণের জন্য কাজ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের নেতা দুর্নীতির দায় নিয়ে পালিয়ে গিয়েছিল, সে মুচলেকা দিয়েছিল রাজনীতি করবে না বলে। মানিলন্ডারিং করে টাকা পাচার করেছে। আজকে যারা বলে, আওয়ামী লীগ পালানোর সুযোগ পাবে না; তাদের আমি স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ পালায় না। পালায় আপনাদের নেতারাই।

তিনি আরও বলেন, নৌকায় ভোট দিয়েছেন বলেই আজ দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। একদিনে ১০০ সেতু, ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে? আওয়ামী লীগ পেরেছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। কে দিয়েছে এই বাংলাদেশ? আওয়ামী লীগ সরকার। উন্নত দেশও পারে নাই।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রমুখ।